চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে আসছে শাকিবের ‘দরদ’

'দরদ' প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৪
বিনোদন
A A
শাকিব খানসহ অন্যান্য অভিনেতাদের নতুন সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেগাস্টার শাকিব খানের ‘তুফান’-এ মশগুল সিনেমা প্রেমীরা। বাংলাদেশের সঙ্গে একযোগে পৃথিবীর আরও ২০টি দেশে দেদারসে ব্যবসা করছে হাইভোল্টেজ ‘তুফান’। সেই রেশ কাটেনি এখনো; এবার নতুন আরেক ছবি ‘দরদ’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন শাকিব খান। ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ‘দরদ’ মুক্তি দিতে যাচ্ছেন।

রবিবার সকালে কলকাতার হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন অনন্য মামুন। পরে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান, ১৫ জুলাই থেকে ‘দরদ’ ছবির প্রোমোশন শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই ‘দরদ’ সংশ্লিষ্টদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরা অন্যতম টার্গেট আছে।

অনন্য মামুন বলেন, দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।

Banglabid

ঈদের দিন প্রকাশ পেয়েছিল দেড় মিনিটের দরদ টিজার। যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনও তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো না ভয়ংকর এক রহস্য পুরুষ! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে ‘দরদ’।

টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও পাওয়া গেছে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন ও সাসপেন্স। টিজার দেখে দর্শকরা বলছেন, দুর্দান্ত গল্পে কমার্শিয়াল হিট করতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’!

টিজার প্রকাশের আগে শাকিব খানের ‘দরদ’ লুক প্রকাশ হয়েছিল। তখনও দুই বাংলার সিনেমা প্রেমীদের নজর কেড়েছিল।

Reneta

বিশেষ করে এই নায়কের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লুকটি নিয়ে আলোচনায় মেতে ওঠেন। বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ‘দরদ’ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনদরদদরদ মুক্তিপ্যান ইন্ডিয়ান ছবিলিড বিনোদনশাকিব খানশাকিবের দরদসোনাল চৌহান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT