চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশে উড়লো ‘দরদ’র ফার্স্ট লুক, বুর্জ খলিফায় চলবে প্রমো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
দরদ সিনেমার প্রচার অনুষ্ঠানে দর্শকদের ছবি, balloons ও বুর্জ খলিফা আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ হয়েছে সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ফার্স্ট লুক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারকুটে লুকটি প্রকাশের পরে ভাইরাল হয়ে যায়,  মুহূর্তেই উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে।

অনলাইনে শাকিবের এই লুকটি নিয়ে হইচই চলাকালে বিকেলে কক্সবাজার সাগরপাড়ে ফার্স্ট লুক উন্মোচনের সঙ্গে কেক কেটে, বেলুন উড়িয়ে এটি উদযাপন করে শাকিব খানের ‘দ্য শাকিব খান ফ্যান ইউনিভার্স’র একদল ভক্তরা। ভক্তদের এই আয়োজনে পরিচালক অনন্য মামুনও উপস্থিত ছিলেন।

ফ্যান ক্লাবের আশরাফুল নাঈম জানান, তাৎক্ষণিকভাবে এই আয়োজন করা। ফেসবুকে পোস্ট দেয়ার অল্প সময়ের মধ্যে ৫০ জন ছুটে চলে আসে।

‘দরদ’র পরিচালক অনন্য মামুন বলেন, কক্সবাজারে শাকিব ভাইয়ের ভক্তরা এই আয়োজন করে। তারা বেলুনে ফার্স্ট লুক উড়িয়ে কেক কেটে উদযাপন করে। এই উদযাপন আমাকে আনন্দ দিয়েছে। শাকিব ভাইয়ের ভক্তরা যে অনলাইনের পাশাপাশি অফলাইনেও সক্রিয় সেটা আবার বুঝলাম।

ভালোবাসা দিবসে পোস্টার প্রকাশ ছাড়াও আরও একটি ঘোষণা দিলেন ‘দরদ’ নির্মাতা মামুন। জানালেন, ছবির প্রথম টিজার প্রকাশ করবেন বুর্জ খলিফায়। যা এর আগে কোনও বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হয়নি।

এক ভিডিও বার্তায় মামুন বললেন, “আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি। আর বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’র টিজার ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন না। এটা হলো আজকের (১৪ ফেব্রুয়ারি) দিনে আরেকটা সারপ্রাইজ! ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়।”

Reneta

শাকিব খানের প্রকাশিত লুকে দেখা যায়, তার চুলগুলো একেবারে এলোমেলো। চোখে মুখে রক্তের ছাপ। টাটকা রক্ত ভেজা ডান হাত লাগিয়ে রেখেছেন গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন অপেক্ষা তার পরবর্তী টার্গেটে! ভালবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিনে এমন দুর্ধর্ষ মারকুটে লুক নিয়ে হাজির হলেন দুই বাংলার সুপারস্টার শাকিব খান। যা দেখে দুই বাংলার নেটিজেনরা বাহবা দিচ্ছেন। তারা বলছেন, মারদাঙ্গা লুকে নতুন শাকিবকে দেখছেন।

সাইকো থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি ‘দরদ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।

বাংলার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়। এক ভিডিও বার্তায় পরিচালক অনন্য মামুন জানান, দুই ঈদ ছাড়া যে কোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ভালো সিনেমা বানালে যে ঈদ ছাড়াও সুপারহিট করা যায়, সিনেমা হলে সুনামি বয়ে যাওয়ানো যায় সেটা প্রমাণ করে দেবে ‘দরদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅলোক জৈনএলিনা শাম্মীকক্সবাজারদরদপায়েল সরকারপ্যান ইন্ডিয়ান সিনেমারাজেশ শর্মারাহুল দেবলিড বিনোদনশাকিব খানশাকিব খান ফ্যান ইউনিভার্সসাফা মারুয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT