চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের মাঠে থাকছেন ঢাকার মালিক শাকিব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
বিপিএল খেলোয়াড়রা ঢাকার মালিক শাকিবের উপস্থিতিতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হয়েছে। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

প্রথমদিন রংপুর রাইডার্সের বিপক্ষে সন্ধ্যায় তার টিমের খেলা মিরপুর স্টেডিয়ামে। নিজের দলের খেলা দেখতে মাঠে থাকছেন শাকিব খান।

বিপিএলের ১১তম আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছেন শাকিব খান। সিনেমা নিয়ে ব্যস্ততার পাশাপাশি ঢাকা ক্যাপিটালস দলটির মালিকানা থাকার কারণে মাঠেও সময় দিতে হচ্ছে তাকে।

Banglabid

গত অক্টোবরে সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ঢাকা ক্যাপিটালসের টেবিলে আলো ছড়িয়েছেন শাকিব।

বিপিএল প্লেয়ার্স ড্রাফটের দিন ক্রিকেটে আসা নিয়ে শাকিব খানও উচ্ছ্বাস দেখিয়েছেন। শাকিব জানিয়েছেন, বিপিএলে সিনেমা-ক্রিকেটের যে মেলবন্ধন হতে চলেছে, সেটি রীতিমতো একটা বিস্ফোরণ!

শাকিব খান বিপিএলের মাঠে থাকছেন, ঢাকার মালিক হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ সাংবাদিকদের তিনি বলেন, আমি সব সময় চেয়েছি, ফিল্ম আর ক্রিকেট কীভাবে একসঙ্গে কাজ করতে পারে এবং একসঙ্গে চলতে পারে। সিনেমার থ্রিল, রোমান্স আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট—এই দুই মহাশক্তি একসঙ্গে মিলে গেলে একটা মহাবিস্ফোরণ হতে পারে; রচিত হতে পারে একটা মহাকাব্য। আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। বাংলাদেশের সিনেমা যেমন আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।’

Reneta

বিপিএলে দল গড়ার ঘোষণার পর থেকে দেশ ও বিদেশ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান শাকিব খান। তিনি বলেন, ‘আমরা বিপিএলে দল করার ঘোষণার পর থেকে দেশে-বিদেশে থাকা বাংলাদেশি ক্রিকেটের দর্শক, সিনেমার দর্শক—এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাঢাকা ক্যাপিটালসবিপিএললিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাবলীগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন নির্দেশনা

পরবর্তী

সীমান্ত পুরোটাই ‘আরাকান আর্মির’ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী
স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত পুরোটাই ‘আরাকান আর্মির’ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন মামলায় গ্রেপ্তার সালমান, ইনু, শাজাহান, পলক ও আতিকুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মামলায় গ্রেপ্তার সালমান, ইনু, শাজাহান, পলক ও আতিকুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘অন অ্যারাইভাল’ ভিসার আবেদন এখন অনলাইনে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কেনিয়ায় পর্যটন হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT