চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
শাকিবের হিংস্র রূপের ছবি, হাতে অস্ত্র, ভয়ঙ্কর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বরবাদ’ নিয়ে ঈদে ফিরছেন শাকিব

শাকিব খান তার শুটিং ফ্লোরে থাকা ছবি ‘বরবাদ’ এর বেশীরভাগ শুটিং সম্পন্ন করেছেন। বাকি অংশের শুটিং করতে আবারও মুম্বাইতে উড়াল দিচ্ছেন এই সুপারস্টার।

এ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ১০/১১ তারিখ শাকিব খান ‘বরবাদ’ শেষ করতে মুম্বাইয়ে যাচ্ছে। সেখানে দুসপ্তাহে তিনি বাকি অংশের শুটিং শেষ করবেন।

হৃদয় বলেন, ইতোমধ্যে ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন। আমাদের দর্শকরা যেসব সিনেমার রেফারেন্স দিয়ে সার্বক্ষণিক অনলাইনে আলাপ-আলোচনা করেন ‘বরবাদ’ অনেকটা তেমন সিনেমা হতে যাচ্ছে। শাকিব ভাই থেকে পুরো টিম এই কাজ নিয়ে কনফিডেন্ট। আশা করবো, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন।

গেল ডিসেম্বরে ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের লুক পোস্টার রিভিল হয়। তখন শাকিব নিজেও বলেছিলেন, বরবাদ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে। বরবাদও তেমন ছবি।

শাকিবের প্রকাশিত সেই লুকও তেমন আভাসই দিয়েছিলো। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আছেন যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের সুপরিচিতি অনেক শিল্পী।

পরিচালক জানান, শুটিংয়ের পাশাপাশি এডিটিং চলছে। শিগগির বাকি শিল্পীদের নাম প্রকাশ করা হবে। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘বরবাদ’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরবাদমেহেদী হাসান হৃদয়লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT