বিনোদন

এবার ‘রকস্টার’ হবেন শাকিব, মুক্তি কোরবানির ঈদে

শাকিব খান রকস্টার চরিত্রে, মুক্তির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান রকস্টার চরিত্রে, কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায়, একটি সিনেমার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘সোলজার’ সিনেমার শুটিং করছেন শাকিব খান। এটি ছাড়াও তখনই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে এই সুপারস্টারের চুক্তি হয়েছে ঈদুল আজহার সিনেমারও!

এবার পাওয়া গেলো সেই সিনেমার খবর। শাকিব জানিয়েছিলেন রোম্যান্টিক গল্পে ফিরবেন তিনি। সেই কথাই ফলতে যাচ্ছে আসছে কোরবানি ঈদে!

এক রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্পে আসছেন তিনি। যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়।

আর যে সিনেমার পরিচালক হিসেবে নানা সময় শোনা গেছে নানা নাম। তবে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। যিনি বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত।

বিজ্ঞাপন নির্মাণ সুপরিচিত হলেও এটিই হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। বড় আয়োজনের এই সিনেমাতে ইতিমধ্যেই পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

কিন্তু কে হবেন শাকিবের নায়িকা? তা ঠিক হয়নি এখনো। সিনেমায় থাকবে নতুন অনেক মুখ। ‘প্রিন্স’ সিনেমার পর নতুন এই সিনেমার শুটিং শুরু করবেন শাকিব। গল্প ঠিক হলেও ঠিক হয়নি এখনো সিনেমার নাম। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল আজহায়।

বিষয়:আজমান রুশো রকস্টার শাকিব খান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড সিনেমা সোলজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…