চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোথাম-কপিলদের পাশে নাম লেখানোর সুযোগ সাকিবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট খেলায় উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসানের সামনে দারুণ এক মাইলফলক ছোঁয়ার সুযোগ হাতছানি দিচ্ছে। ৪ হাজার রান ও ২৫০ উইকেটের ক্লাবে প্রবেশের সুযোগ রয়েছে বাংলাদেশের পোস্টারবয় অলরাউন্ডারের। ছুঁয়ে ফেললে নাম লেখাবেন ইয়ান বোথাম ও কপিল দেবদের মতো কিংবদন্তির পাশে।

সিরিজ শুরুর আগে এপর্যন্ত ৬৯ টেস্টে সাকিবের ব্যাটে এসেছে ৪,৫৪৩ রান। ৩৭ বর্ষী অলরাউন্ডারের ঝুলিতে আছে ২৪২ টেস্ট উইকেট। স্বাগতিকদের সঙ্গে দুই টেস্টে ৮ উইকেট শিকার করতে পারলে এলিট ক্লাবটিতে পৌঁছে যাবেন সাকিব।

টেস্টে ৪ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলকে এপর্যন্ত গেছেন কেবল চার অলরাউন্ডার। ১৯৮৪ সালে সবার আগে এ গৌরব অর্জন করেন ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক ইয়ান বোথাম। তিনি ৫,২০০ রান ও ৩৮৩ উইকেট শিকার করে ক্যারিয়ারের ইতি টানেন। সবমিলিয়ে ১০২ ম্যাচ খেললেও ৬৯ ম্যাচে এই ক্লাবে প্রবেশ করেন তিনি।

Banglabid

ক্লাবের দ্বিতীয় সদস্য কপিল দেব। ১৯৮৩ সালে ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক ১৯৮৯ সালে কীর্তিটি গড়েন। ১৯৮৯ সালে ৪ হাজার রানের মাইলফলক ছোঁয়ার ৫ বছর আগে ২৫০তম টেস্ট উইকেটের দেখা পান কিংবদন্তি কপিল। ৯৭তম ম্যাচে প্রবেশ করেন এই ক্লাবে।

২০০৮ সালের কপিলের পরে মাইলফলকটি স্পর্শ করেন জ্যাক ক্যালিস। ২০০২ সালে টেস্টে ৪০০০তম রান করা প্রোটিয়া সাবেক ৬ বছর পর ১২৭তম টেস্টে নেন ২৫০তম উইকেট। চতুর্থ নামটা নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির। নিজের ১০১তম ম্যাচে এ গৌরব অর্জন করেন সাবেক কিউই অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাপিল দেবজ্যাক ক্যালিসবোথামভারত-বাংলাদেশ টেস্টলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্মম হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিচার হবে: চিফ প্রসিকিউটর

পরবর্তী

বাংলাদেশ-ভারত অস্বস্তির মাঝে চট্টগ্রাম থেকে চীনে জাহাজ চলাচল শুরু

পরবর্তী
চট্টগ্রাম থেকে চীনে চলাচলকারী কন্টেইনার জাহাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত অস্বস্তির মাঝে চট্টগ্রাম থেকে চীনে জাহাজ চলাচল শুরু

বাংলাদেশ আওয়ামী লীগ এর পতাকা ও লোগো সহ বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাকর্মীদের 'নতুন নির্দেশনা' দিয়েছে আওয়ামী লীগ

সর্বশেষ

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT