চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৩ বলে সেঞ্চুরি করলেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ০৩, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সবশেষ ২০১৯ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। পরে চার বছর দশ মাসে আর কোনো সেঞ্চুরি পাননি বিশ্বসেরা অলরাউন্ডার। মাঝে কয়েকবার সেঞ্চুরির খুব কাছে গেলেও নামের পাশে হাফ-সেঞ্চুরি নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে ফিরে ৭৩ বলে ঝড়ো সেঞ্চুরি করে খরা কাটিয়েছেন ৩৭ বর্ষী টাইগার তারকা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাকিব। বিকেএসপিতে ৭৯ বলে ১০৭ রান আসে তার ব্যাট থেকে। ইনিংসে ৯টি চারের সঙ্গে ছক্কা মারেন ৭টি। সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম ও স্বীকৃত ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেলেন সাকিব।

শুক্রবার অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। আব্দুল গাফফার সাকলাইনের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ১০৭ রান পর্যন্ত গেছেন।

সাকিবের সেঞ্চুরির দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে ৪ উইকেটে ১০৭ রান তুলেছে সাকিবদের প্রতিপক্ষ গাজী গ্রুপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ ক্রিকেটার্সলিড স্পোর্টসশেখ জামালসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে কড়া পাহারায় বিজিবি

পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

জুন ১৪, ২০২৬

তৃণমূল কংগ্রেসে একের পর এক অস্থিরতা

জুন ১৪, ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

জুন ১৪, ২০২৬

২৬ জুন অস্ট্রেলিয়ার পাঁচ শহরে ‘বনলতা সেন’

জুন ১৪, ২০২৬

জার্মানির বিপক্ষে কেমন করবে ২৫ প্রবাসী খেলোয়াড়ে সমৃদ্ধ ‘কুরাসাও’

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT