লঙ্কা টি-১০ সুপার লিগে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজিটির মালিক প্রেম ঠাকারকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত।
গল মারভেলসের মালিক প্রেম ঠাকার ভারতীয় নাগরিক। শুক্রবার তাকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে।
জানা যায়, গল মারভেলসের মালিক প্রেম ঠাকার তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই খেলোয়াড় প্রস্তাব নাকচ করে ফিক্সিং-বিরোধী ইউনিটের কাছে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন।
মালিক গ্রেপ্তার হলেও লঙ্কা টি-১০ সুপার লিগে গল মারভেলসের খেলা বন্ধ হয়নি। সূচি অনুযায়ী খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।







