চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, পাশে অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। তার নেতৃত্বে গতবছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর নিজেও ছন্দ হারিয়েছেন। মাঠের পারফরম্যান্সের সঙ্গে রাজনীতির মাঠেও ভালো নেই ৩৭ বর্ষী তারকা। জানুয়ারিতে সংসদ নির্বাচনের নমিনেশন কিনে সমালোচিত হওয়ার পর আগস্টে হারালেন সদস্য পদ। তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও। অবশ্য সাকিবের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দল সতীর্থরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে পোস্টে পেসার রুবেল হোসেন বলেছেন, ক্রিকেটেই সাকিব মানানসই, রাজনীতি নয়। সাকিবের পাশে বাংলাদেশের সব ক্রিকেটার আছেন জানিয়ে রুবেল লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে।’

‘আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।’

আরেক পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘সবসময়ই ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।’

টপঅর্ডার ব্যাটার সাব্বির রহমান লিখেছেন, ‘সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সবসময়।’

এর আগে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপির আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে টাইগার অলরাউন্ডারকে। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য-চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে একই মামলায়।

ট্যাগ: ফেরদৌসরুবেললিড স্পোর্টসশরিফুলশেখ হাসিনাসাকিবসাব্বির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পঞ্চম দিনের শুরুতেই হাসান মাহমুদের আঘাত

পরবর্তী

হামজাকে ছাড়পত্র দিতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে বাফুফের চিঠি

পরবর্তী
লিভারপুলের ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামজাকে ছাড়পত্র দিতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে বাফুফের চিঠি

পাকিস্তানের 'জাল' ব্যান্ডের তিন সদস্যের ছবি, ঢাকায় আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় গাইতে আসছে পাকিস্তানের ‘জাল’

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT