চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলা হচ্ছে না সাকিবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নিরাপত্তাজনিত কারণে দেশেই ফেরা হয়নি টাইগার অলরাউন্ডারের। টি-টুয়েন্টি ছেড়ে টেস্ট থেকেও নিজেকে সরিয়ে নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ানডে থেকেও অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না টাইগার মহাতারকার।

বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ দিয়েছেন সাকিবের না খেলারই আভাস। জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি কোনরকম অনুশীলনের মধ্যে নেই। তাই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও উইন্ডিজে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য বিবেচনায় নেই সাকিব।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আতিথ্য দেবে আফাগানিস্তান। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর ম্যাচগুলো মাঠে গড়াবে।

Banglabid

আগামী ২২ নভেম্বর থেকে উইন্ডিজের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর নর্থসাউন্ডে প্রথম টেস্ট এবং ৩০ নভেম্বর কিংসটনে সিরিজের শেষ টেস্ট গড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান সিরিজফারুকবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT