চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে পৌঁছালেন সাকিব, খেলবেন শুক্রবারের ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সিলেটে পৌঁছেছেন সাকিব, বিমানবন্দরে তিনজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের শুরুর আগে সুখবর দিল রংপুর রাইডার্স। দলটির অধিনায়ক সাকিব আল হাসান মাঠে ফিরছেন শুক্রবারের ম্যাচেই। সিলেটে পৌঁছানোর একটি ছবি পোস্ট করে বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্র্যাঞ্চাইজিটি দেয় টাইগার অধিনায়কের মাঠে ফেরার খবর।

চোখের সমস্যার কারণে বিপিএলের প্রথম ম্যাচ খেলেই বিরতি নেন সাকিব। চিকিৎসা করাতে যান সিঙ্গাপুর। সমস্যার সমাধানে এখনই অস্ত্রোপচার কিংবা লেজার চিকিৎসার পথ বেছে নেয়া হচ্ছে না। আপাতত ‘কনজারভেটিভ’ পদ্ধতিতে চিকিৎসা চলবে।

এর অংশ হিসেবে নিয়মিত ওষুধের ব্যবহার যেমন করতে হবে, তেমনি শারীরিক ক্লান্তি ও চাপ কমাতে হবে বাংলাদেশ অধিনায়ককে। সিঙ্গাপুরে কয়েক দফায় সাকিবের চোখ পরীক্ষার পর সেখানকার চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Banglabid

আগামী ১০ দিন ব্যাট-বলের লড়াই জমবে চায়ের শহর, পুণ্যভূমি সিলেটে। রান উৎসবের দিকে তাকিয়ে থাকবেন দর্শক। ঢাকায় এক ম্যাচ খেলেই চোখের সমস্যায় ছিটকে পড়া রংপুরের বড় তারকা

সাকিব ফিরছেন সিলেট পর্ব থেকে। শুক্রবার দুপুর ২টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। ঢাকা পর্বের দুই ম্যাচের দুটিতে জিতে খুলনা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

সন্ধ্যা ৭টার ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। মাশরাফীর দল প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা টাইটান্সবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT