চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিতর্কিত চুক্তি’ থেকে সরে আসবেন সাকিব, মিলল আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের কারণে সাকিব আল হাসান বাতিল করতে চলেছেন বিতর্কিত চুক্তি। এমন আভাস মিলেছে। ইস্যুটি দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

সোমবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জালাল ইউনুস। সাকিবের চুক্তির ব্যাপারে বললেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগের মধ্যে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’

‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা, এবং আমরা এটা যতদ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’

পরিবারের সঙ্গে সময় কাটাতে সাকিব এখন যুক্তরাষ্ট্রে। তার চুক্তি ‘বেটউইনার নিউজ’ নামের একটি নিউজ পোর্টালের সঙ্গে হলেও যাদের মূল প্রতিষ্ঠান বেটউইনার মূলত বেটিং কোম্পানি। বেটিং বা জুয়াকে উৎসাহিত করে এমন কোনো কাজে টাইগার ক্রিকেটের আইকন সাকিবের সংশ্লিষ্টতা চায় না বিসিবি। দেশের আইন ও ক্রিকেট বোর্ডের নীতি এ ব্যাপারে কঠোর।

সরাসরি না হলেও বেটিং সাইটের মূল প্রতিষ্ঠান তাদের। আপনারা কীভাবে দেখেন- এমন প্রশ্নে বিসিবি পরিচালক জালাল ইউনুস বললেন, ‘আমি আপনার সাথে একমত। আমরা এটা (চুক্তি) মানছি না বলেই তাকে (সাকিব) জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড়, সেও বুঝবে। আর কেউতো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক, অজান্তে হোক কিংবা ভুলে, আমরা তাকে বলেছি, এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালালবিসিবিবেটিংলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT