চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শাকিব আল হাসানকে স্বাগত জানানো হচ্ছে, এফএল এন্টালান্টা ফায়ার জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে তার দেশে ফেরাও অনিশ্চিত। তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব। এবার তিনি নাম লেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের দল আটলান্টা ফায়ারে।

২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত হতে চলা টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট হয়েছে আগেই। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে সাকিবকে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড প্লেয়ার হিসেবে নিয়েছে আটলান্টা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে দলে নেয়ার বিষয়টি জানিয়ে আটলান্টা লিখেছে, ‘আমরা রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দিতে চলেছেন। ব্যাট ও বল হাতে একজন গেম চেঞ্জার সাকিব অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও তারকা শক্তি এনে দেবেন ফায়ারের লাইনআপে। আটলান্টায় তার জাদু দেখার জন্য তৈরি হোন।’

মাইনর ক্রিকেট লিগে সাউদার্ন ডিভিশনের হয়ে খেলে থাকে সাকিবের নতুন দল আটলান্টা ফায়ার। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ অরলান্ডো গ্যালাক্সি।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফেরা হয়নি তার। সবশেষ পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি ৩৮বর্ষী সাকিবের। মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে তা আর হয়ে উঠেনি, মাঝপথ থেকেই ফিরে যেতে হয় তাকে। আপাতত বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটলান্টা ফায়ারবাংলাদেশমাইনর লিগ ক্রিকেটযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT