রাজনৈতিক কারণে লম্বা সময় ধরে জাতীয় দলের আশেপাশে নেই সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা সাকাবের দেশে ফেরাটাও অনিশ্চিত। তবে বাংলাদেশের ক্রিকেটে সাকিব এখনও প্রাসঙ্গিক। প্রতিটি সিরিজের আগেই আসে টাইগার কিংবদন্তির কথা। অবশ্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিনাজ জানালেন, সাকিবেরঅনুপস্থিতি ড্রেসিংরুমে প্রভাব ফেলে না।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। তার আগে আজ সংবাদ সম্মেলনে এমন জানান মিরাজ।
বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা আসলে একজন প্রফেশনাল খেলোয়াড় হিসেবে আমাদের ড্রেসিংরুমে ওরকম কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তবে দল গঠন বা এ জাতীয় বিষয়গুলো সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার।’







