চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব শেষ টেস্ট খেলতে নামছেন আজ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক দুই সংস্করণকে বিদায় বলে দিয়েছেন সাকিব আল হাসান। ইচ্ছা প্রকাশ করেছেন অক্টোবরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাবেন। সেজন্য যেন তার নিরাপত্তার বিষয়টি দেখা হয়, আবেদন জানিয়েছেন এমন। সাউথ আফ্রিকা বাংলাদেশে আসছে বলে নিশ্চিত করে দিয়েছে, দলও দিয়েছে সফরের। তবে সাকিবের আবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিবাচক সাড়া দেয়নি। হত্যা মামলা মাথায় নিয়েই সাকিব ভারতে খেলছেন।

সাকিবের আবেদনের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘গতকাল দুই দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না। সেটার পার্ট হতে পারবো না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই। সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নাই।’

‘আমি কোনো এজেন্সি না, পুলিশ বা র‌্যাব না। কিংবা বিসিবিও এখানে কেউ না। এটা সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টা আসতে হবে। নিরাপত্তাটা দুই রকম। একটা হচ্ছে, ‘‘ক্লিয়ারিং ফ্রম’’ (দেশ ছাড়ার)। এটা হয়তো আপনাদের বলেছে। আরেকটা হল, দর্শকদের থেকে নিরাপত্তা। এটা আসলে তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখানে পার্ট হতে পারবো না আসলে। এই মুহূর্তে বোর্ড থেকে এ সম্পর্কে কিছু বলা সম্ভব না। বোর্ড ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবে না আসলে। সেই অ্যাবিলিটিও নেই।’

পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাও ছিল বিসিবি সভাপতির মতোই। তিনিও জানিয়েছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে তার নামে হত্যা মামলা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো।’

যেহেতু বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ কর্তাসংস্থা বিসিবি এবং ক্রীড়া উপদেষ্টা জনগণের ক্রোধের কথা তুলে ধরে ব্যক্তি সাকিবের নিরাপত্তার বিষয়টি সম্পর্কে বলছেন, তাতে সাকিবের হয়ত দেশে ফেরা নাও হতে পারে! সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলা নাও হতে পারে! তাই শঙ্কার মেঘ, বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের সাদা পোশাকে কানপুরেই না শেষবার নামা হয়ে যায় মঙ্গলবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরফারুকবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT