টেস্ট দলে নেই, তবুও কেন মিরপুরে সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে অনুশীলনে দলের খেলোয়াড়কে পরামর্শ দিচ্ছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। সহ-অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। তবে টেস্টের আগে বাংলাদেশের অনুশীলনে দেখা মিলেছে টেস্ট ও টি-টুয়েন্টির নিয়মিত অধিনায়কের।
সোমবার যুক্তরাষ্ট্র থেকে নীরবে দেশে ফেরেন সাকিব। মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এসেই টাইগার অলরাউন্ডার চলে যান ইনডোরে। সেখানে হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন সাকিব। এসময় সতীর্থদের অনুশীলন দেখেন।
মিরপুরে সাকিবের আসার কারণ হতে পারে বিসিবির মেডিকেল বিভাগের থেকে চোটের আপডেট জানা। গতমাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। ছয় সপ্তাহের জন্য ছিটকে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।






