চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টে যাচ্ছে শাহরুখের মান্নাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

২০০১ সালে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় সমুদ্রমুখী বাড়ি মান্নাত কিনেছিলেন শাহরুখ খান। যেই বাড়ি কেনার পর থেকেই একটু একটু করে মনের মতো করে সাজিয়ে তুলেছেন শাহরুখ পত্নী গৌরী খান। তবে বাইরে থেকে মান্নাত দেখতে  কোনোরকম হলেও মান্নাতের অন্দরের সাজসজ্জা অত্যন্ত বিলাসবহুল।

মূলত মান্নাত মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে, সে কারণে বাইরের দিক থেকে রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী। ফলে এবার শাহরুখের মান্নাতে আসতে চলেছে বড়সড় বদল।

২৭ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত মান্নাত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। মান্নাতের আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি রুপি। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস। এগুলি সবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে।

এরপর শাহরুখের ইচ্ছায় পরবর্তীতে গৌরী এর ভেতরেই তৈরি করেছিলেন একটি সিনেমা হল। একসঙ্গে ৪২ জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সে প্রেক্ষাগৃহে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলি হল ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মুঘল-এ-আজম’। এছাড়াও একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার ছিল এখানে।

এবার যুক্ত হতে চলেছে আরও দু’টি তলা, অর্থাৎ তাদের ছয়তলা বাড়িটি এবার আটতলা হতে চলেছে। যা তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি রুপি। –হিন্দুস্থান টাইমস

 

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌরী খানমান্নাতশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’

জুন ২৮, ২০২৬

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল

জুন ২৮, ২০২৬

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT