বিনোদন

‘মায়ের সঙ্গে ছোট্ট টিভিতে বিশ্বকাপ দেখতাম’

বিশ্বকাপের খেলা দেখছেন একজন ফুটবল খেলোয়াড় ও উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ফুটবল খেলোয়াড় বিশ্বকাপ ট্রফি ধরে আছেন, অন্যজন টিভি উপস্থাপক।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দে আত্মহারা শাহরুখ খান। অভিনেতা খেলা দেখেছেন ওয়েন রুনির সঙ্গে স্টুডিওতে বসে। রুদ্ধশ্বাস ম্যাচের শেষে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন মেসিকে। স্মৃতিকাতর শাহরুখ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পুরনো দিনের কথা।

দীর্ঘ টুইটে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমরা সেই সময়ের যখন বিশ্বকাপের অন্যতম সেরা ফাইনাল হল। আমার মনে আছে, মায়ের সঙ্গে একটা ছোট টিভিতে বিশ্বকাপ দেখতাম… এখন এই একই উত্তেজনা সন্তানদের সঙ্গেও। আমাদের সবাইকে মেধা, স্বপ্ন আর কঠিন পরিশ্রমে বিশ্বাস করানোর জন্য ধন্যবাদ মেসি!’

মেসির জোড়া গোল, এমবাপ্পের হ্যাটট্রিক, দি মারিয়ার গোল মিলিয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতা। তারপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

আগামী ২৫ জানুয়ারি শাহরুখ-দীপিকার ‘পাঠান’ মুক্তি পাবে। এছাড়া ‘জওয়ান’ সিনেমায় বিজয় সেতুপতি ও নয়নতারার বিপরীতেও দেখা যাবে শাহরুখকে। আগামী বছরের ২ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জওয়ান। রাজকুমার হিরানির ‘ডানকি’তেও দেখা যাবে অভিনেতাকে। আগামী বছরের ডিসেম্বর এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে পারে।

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…