চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে যে অভিজ্ঞতার মুখে শাহরুখ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
চাঁদপুরের আজমীর শরীফে মুসল্লিদের ভিড় ও নামাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আজমীর শরীফ দরগায় জুমার নামাজ আদায় করতে গিয়ে বিপাকে পড়েছিলেন শাহরুখ খান। যদিও ঘটনাটি বেশ কয়েক বছর আগের। মূলত আইপিএল শুরুর আগে রাজস্থানে গিয়েছিলেন বলিউডের বাদশাহ। ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাজস্থানের আজমীর শরীফে শাহরুখ আসছেন শুনেই সেখানকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। সেদিন শাহরুখের নিরাপত্তারক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম।

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, আজমীর শরীফে শাহরুখ আসছেন জেনে মানুষের এমন ঢল নেমেছিল যে ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল অভিনেতাকে।

Banglabid

ভারতীয় সংবাদমাধ্যমকে ইউসুফ বলেন, আইপিএলের সময়ে আজমীর শরীফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ স্যার। আমরা পৌঁছনোর পরে বুঝলাম, ভুল দিনে এসেছি। সেদিন ছিল শুক্রবার। সময় দুপুর সাড়ে ১২টা। জুমার নামাজের সময়। শুক্রবার অবশ্য সারাদিনই ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় থাকে সেখানে। শাহরুখ খান আসার খবরে যেই ভিড় আরও বেড়ে যায়।’

ফলে এমন দিনে আজমীর শরীফ দরগায় পৌঁছে বেশ বিপাকেই পড়েছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীর কথায়, ‘বহু মানুষের ঢল নেমেছিল। আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লোকজন ধাক্কা মারতে মারতেই দরগার মধ্যে ঢুকে যাচ্ছিল। কোনোমতে আমরা ধাক্কা খেতে খেতেই নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম।’

সেদিন ভিড়ের মাঝে পড়লেও, মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে এগিয়ে আসতে হয়েছিল। ইউসুফ বলেন, ‘লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। খুবই উন্মাদনা ছিল সেদিন। আমার জন্য এটা সারা জীবনের অভিজ্ঞতা। তবে এমন পরিস্থিতিতে শাহরুখ স্যার খুব শান্ত থাকেন। তিনি জানেন, এখানে কারও ভুল নেই। ভক্তদের উচ্ছ্বাস মাত্র। তাই মাথা গরম করেন না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমীর শরীফদরগাবলিউড বাদশাহশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT