চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার, সম্পাদক শাহীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২০, জুন ২০২৫
বাংলাদেশ
A A
চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভা, তিনজন সাংবাদিক বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি (২০২৫-২০২৭) গঠন করা হয়েছে। ফোরামের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক এনটিভির চিফ অব করেসপন্ডেন্ট সফিক শাহীন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না।

শুক্রবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

Banglabid

তিনি তার বক্তব্যে চাঁদপুরের মানুষকে বন্ধনে দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, চাঁদপুরের মানুষ সবসময় ক্রিয়েটিভ। চিন্তায় কর্মে এবং মননে। তাদের সে ক্রিয়েটিভিটে শুধু চাঁদপুর নয়, সারাদেশের কাছে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ফেমাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনূছ উল্ল্যাহ, এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মঞ্জুর খানসহ ফোরামের সদস্যগণ। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দ্বি-বার্ষিক সাধারণ সভার বাস্তবায়ন কমিটির আহবায়ক দৈনিক আমার দেশ এর বিশেষ প্রতিনিধি নোমান সেলিম।

এসময় প্রস্তাব, সমর্থনের ভিত্তিতে একেএম রাশেদ শাহরিয়ারকে সভাপতি এবং সফিক শাহীনকে সাধারণ সম্পাদক এবং মাজহারুল হক মান্নাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং সালেহ বিপ্লব। কমিটির বাকী সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

Reneta

এসময় ফোরামের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। কমিটির নাম ঘোষণার পর সদ্য সাবেক সভাপতি মিজান মালিকসহ ফোরামের সদস্যগণ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এডিবির সাথে ১৩০ কোটি ডলারের ঋণচুক্তি করলো বাংলাদেশ

পরবর্তী

নয়াদিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ মিশন

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা স্বাধীনতা দিবস উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়াদিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ মিশন

NCP logo with green background and red, white, green text. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT