চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৫:৫৮ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৬
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

বাংলা নাটকে বিগত এক যুগে অন্যতম সাড়া জাগানো নাটক অপূর্ব-মেহজাবীন অভিনীত ‘বড়ছেলে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকটি ২০১৭ সালে প্রচারের পর দেশ বিদেশে আলোচনা তৈরি করে। অনেকেই আধুনিক যুগের নাটকের ‘ইউটার্ন’ মনে করেন ‘বড়ছেলে’-কে। প্রচারের পর থেকে সবার কাছে ‘বড়ছেলে’ হিসেবে নতুনভাবে পরিচিতি পান অপূর্ব। 

নয় বছর পরেও আজও ‘বড়ছেলে’ পরিচয়ে পরিচিত অপূর্ব। তিনি বলেন, মানুষের যে পরিমাণ ভালোবাসা ‘বড়ছেলে’র কারণে পেয়েছি, এই পরিচয় কখনো চাই না ফুরিয়ে যাক। এই ভালোবাসাটা আরও বাড়তে থাকুক। মানুষ যেন শেষ জীবন পর্যন্ত আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক।

গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ফিরে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। যুক্তরাষ্ট্র থাকাকালীন তিনি একটি ‘একক সংগীত সন্ধ্যা’ করেছিলেন। কনসার্ট সফলভাবে সম্পন্ন করেন অপূর্ব। এরপর যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটেও তাকে কনসার্টের জন্য ডাকা হচ্ছে বলে জানালেন তিনি।

ছবি: নাহিয়ান ইমন
Banglabid

বৃহস্পতিবার বিকেলে অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল রাজধানীর পূর্বাচল একালায় মাশরিকুল আলম পরিচালিত ‘নীলপরী’ নাটকের শুটিং সেটে। সেখানে তার সহশিল্পী শার্লিন ফারজানাও ছিলেন। ওই আলাপে নানা বিষয় নিয়ে এই তারকা অভিনেতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের।

অপূর্ব বলেন, যখন ‘বড়ছেলে’ করেছিলাম আরিয়ানের (নির্মাতা) বয়স কম ছিল। তখন এই নাটক থেকে অনেক বড় সাকসেস এসেছিল। মানুষের জেনুইন ভালোবাসা অনুভব করেছি। এখন অনেকে পেইড পিআর করেন, যেটা হলিউডের পাশাপাশি বাংলাদেশেও হচ্ছে। দর্শকরা যখন বড়ছেলের মতো সত্যিকারভাবে কিছু আপন করে নেন, সেই কাজ পেইড পিআর এর ধারে কাছেও ঘেঁষতে পারে না। মানুষের জেনুইন ভালোবাসা থেকে যে শক্তি ও অনুপ্রেরণা পাই সেটা ভালো কাজের গতিকে আরও বেশি বাড়িয়ে দেয়। তখন মনে হয়, আরও ভালো দিতে চাই।

ইদানিং পারিবারিক গল্পের নাটক নির্মাণ বেড়েছে। অপূর্ব এ প্রসঙ্গে বলেন, এটা তো খুবই ভালো। এখন অনেক বেটার কাজ হচ্ছে। আমরা কেউ পরিবারের বাইরে নই। আমি মনে করি, পরিবারকে নিয়ে সবাই ভাবছে এটার চেয়ে গুড সাইন আর কী হতে পারে! তাছাড়া আমাদের দেশে পরিবারের গল্পের নাটকের চাহিদা এখন থেকে নয়, সেই নব্বই দশক থেকে। আমার বিশ্বাস, পরিবারের বাইরে নাটক কল্পনা করা যায় না।

Reneta

এত এত দর্শক নন্দিত কাজের পরেও অপূর্বকে খুব বেশি দেখা যায় না দৃশ্যমান স্বীকৃতি বা অ্যাওয়ার্ডে পেতে! কিন্তু কেন? সেই উত্তরে অপূর্ব বিনয়ের সাথে বলেন, আমার কাছে অ্যাওয়ার্ড হচ্ছে আমার অনুরাগীরা; যারা আমাকে দোয়া করেন, আমার অসুস্থতার খবরে চিন্তিত হন, আমার ভালো কাজে খুশি হন এই প্রতিটি মানুষ আমার কাছে অ্যাওয়ার্ড। সেই দিক থেকে বলতে পারি, আমি লাখো কোটি অ্যাওয়ার্ডের অধিকারী।

ছবি: নাহিয়ান ইমন

নাটকের পাশাপাশি ওটিটিতেও সরব অপূর্ব। বুকের মধ্যে আগুন, গোলাম মামুন কিংবা হেডলাইনে তার উপস্থিতি নজড় কেড়েছে দর্শকের। এর পাশাপাশি কলকাতার ‘চালচিত্র’ নামে একটি ছবিতে অভিনয় করে তিনি চিরাচরিত ইমেজ ভেঙে চমকে দিয়েছেন দর্শকদের। দুই বাংলার দর্শকদের কাছে অপূর্ব প্রমাণ করেছেন, শুধু রোম্যান্টিক ইমেজ নন; থ্রিলার ও খল চরিত্রেও তিনি সেরা!

নতুন করে সিনেমায় কি দেখা যাবে? উত্তরে অপূর্ব বলেন, একসাথে চারটি সিনেমা নিয়ে কথাবার্তা চলছে। এগুলো হওয়ার চান্স আছে, তবে এখনও কংক্রিটভাবে চূড়ান্ত হয়নি। আগেই কিছু জানাতে চাই না; কারণ আমি চাইনা দর্শকদের কাছে আমার আস্থার জায়গাটা নষ্ট হোক। যোগ করে বলেন, এমনও হয়েছে সাইন করেছি, সেই ছবি পরে আর হয়নি। তাই যখন বুঝবো কাজটি সিওর হচ্ছে তখন সবাইকে জানাবো। জানাতে আরও কিছুটা সময় লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বঅভিনয়অ্যাওয়ার্ড শোনাটকপারিবারিক নাটকপারিবারিক সিনেমাবড়ছেলেমেহজাবীনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

পরবর্তী

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

পরবর্তী

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

সর্বশেষ

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আগস্ট ২৩, ২০২৬

মরিনহোর খুশির কারণ কী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT