রাজনীতি

২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

NCP logo with green background and red, white, green text. Channel i News - চ্যানেল আই নিউজ

The image features the logo of the National Citizen Party (NCP) with a green circular background and the party’s name in bold letters. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আগামী রোববার (২২ জুন) আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২০ জুন) দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে এমন তথ্য জানানো হয়।

খসড়া গঠনতন্ত্রমতে, পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ৩ বছর। মেয়াদের সবশেষ ৯০ দিনের মধ্যে, অর্থাৎ মেয়াদ শেষ হবার আগে, পরবর্তী কাউন্সিল আয়োজন করতে হবে।

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী দায়িত্বে থাকবে পলিটিক্যাল কাউন্সিল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে ১৫ সদস্যের এই কাউন্সিলের সদস্য হবেন। এছাড়া তাদের আরও দুই জন মনোনীত সদস্য থাকবে। আর বাকি ১১ জনকে নির্বাচন করা হবে। নির্বাচিতদের মধ্যে অন্তত ৩ জন নারী সদস্য থাকবেন।

বিষয়:এনসিপি নিবন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…