চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকাসক্তি পরীক্ষা করে চলছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি

দেলোয়ার হোসেনদেলোয়ার হোসেন
৫:৪৩ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
শিক্ষা
A A

ডোপ টেস্টের মাধ্যমে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষাবর্ষ ২০২২-২৩ স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে। এতে কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে থাকলে তাকে খুব সহজেই চিহ্নিত করা যাচ্ছে।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো কবির হোসেন।

উদ্বোধনকালে উপ-উপাচার্য বলেন, গোছালো ও সুন্দরভাবে ভর্তি কার্যক্রম চলছে। ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা মাদকাসক্ত কী-না সেটি নির্ণয় করে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হচ্ছে। ফলে প্রথম থেকেই আমাদের এখানে কোনো মাদকাসক্ত প্রবেশের সুযোগ নেই। কোনো মাদকাসক্ত শিক্ষার্থীকে আমরা ভর্তি করব না। কোনো শিক্ষার্থী যদি নবীনদের র‍্যাগ দেয় বা এমন অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে বহিষ্কার করে দেয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিন প্রফেসর ড. মো. কামরুল ইসলাম, ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. স্বপন কুমার সরকার, সদস্য সচিব প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মহসিন আজিজ খান প্রমুখ। এরপর বেলা ১১ টায় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আর্কিটেকচার, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) ও রসায়ন বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস), জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) এবং ওশানোগ্রাফি (ওসিজি) বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয়।

পরদিন সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), গণিত ও পেট্রোলিয়ম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পদার্থ বিজ্ঞান, পরিসংখ্যান ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিন বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নৃবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে।

Reneta

সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলা, অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পলিটিক্যাল স্টাডিজ, সমাজকর্ম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেটস্নাতক প্রথম বর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাশিয়ায় নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ, বিপদে ৩০ বাংলাদেশি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলতে পারে টানা ৪ দিন ছুটি

জুন ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

ইঁদুরের ফাঁদে এআই ক্যামেরা!

জুন ২০, ২০২৬

সর্বোচ্চ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রীগোবিন্দপুর চা বাগান

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT