চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালালে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত ৪ যাত্রীর কাছ থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী দুটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রীরা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান পরিচালনা করে। অভিযানে ওই চার যাত্রীকে শনাক্ত করে তাদের পায়ুপথে স্বর্ণ রয়েছে সন্দেহে  আটক করা হয়। পরে রাজধানীর উত্তরায় অবস্থিত হলি ল্যাব ডায়গনেস্টিক সেন্টারে পাঠিয়ে এক্সরে করলে বিষয়টি নিশ্চিত হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যমতে তাদের কাছ থেকে পেস্ট ফর্মের গোল্ড, গোল্ড বিস্কুট এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আটক যাত্রীদের মধ্যে মো: আলী হোসেন ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে এবং জসীম উদ্দিন(৪৭), লিটু মিয়া (৩৯) ও মোহাম্মদ জুম্মন খান এমিরেটস এয়ারলাইন্সে করে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, মো: আলী হোসেনের কাছ থেকে ৩ টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড(৮৮০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকার সহ মোট ১ কেজি ৯৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে ৯ টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১কেজি ৯৫০ গ্রাম), গোল্ড বিস্কুট এবং অলংকারসহ মোট ২ কেজি ১৬৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এছাড়া মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১কেজি ৫৩৪ গ্রাম এবং লিটু মিয়ার কাছ থেকে ২কেজি ১৬৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। সবমিলে আসামীদের কাছ থেকে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাধজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসোনা চোরাচালান
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের ডাগআউটের দায়িত্ব নিলেন ফন বোমেল

জুলাই ২৫, ২০২৬

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

জুলাই ২৫, ২০২৬

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT