বিনোদন

কথা-গানে শাহীন সামাদের অনন্য সন্ধ্যা

শাহীন সামাদের অনন্য সন্ধ্যার ছবি, সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহীন সামাদের অনন্য সন্ধ্যার অনুষ্ঠানে সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক পরিবেশনা, বাংলার ঐতিহ্যবাহী পরিবেশনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কথা-গানে শুক্রবার (১০ নভেম্বর) এক অনন্য সন্ধ্যা উপহার দিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদ। ব্যতিক্রমি এই অনুষ্ঠানের আয়োজন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।

‘শাহীন সামাদের কথা ও গান’ শীর্ষক অনুষ্ঠানটি দর্শক উপভোগ করেছেন রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী অনুষ্ঠানের শুরুতে ছায়ানটের শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানে যাঁদের কাছে শিখেছি, তাঁদের প্রতি অসীম শ্রদ্ধা জানাই।’

কথা-গানে শাহীন সামাদের অনন্য সন্ধ্যাশুরুতে তিনি গেয়ে শোনান ‘শোনো শোনো সুরলোকবাসী অমৃতের যে আছো সন্তান’ গানটি। পরিবেশনার মধ্যে স্মৃতিচারণায় উঠে আসে ১৯৬৬ সালে শিক্ষার্থী হিসেবে ছায়ানটে যুক্ত হওয়ার গল্প। এরপর পুনরায় কণ্ঠে তুলে নেন গান।

সুরের ভুবনে শ্রোতাকে আচ্ছন্ন করে গেয়ে শোনান ‘প্রিয়া স্বপনে এসো নিরজনে/আধো রাতে চাঁদের সনে’। এরপর একে একে গেয়ে শোনান, ‘ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি হায় সন্ধ্যায়’, ‘ওগো যমুনায় জল আনতে যাচ্ছ/সঙ্গে নেই তো কেউ’ এর মতো গান। এরপর কণ্ঠে তোলেন গজল, সিন্ধু-কাফি রাগে গেয়ে শোনান, ‘গুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল’।

কথা-গানে শাহীন সামাদের অনন্য সন্ধ্যানজরুল সংগীত পরিবেশনার মধ্যেই কথা প্রসঙ্গে উঠে আসে এ আর রহমান কর্তৃক নজরুলের গানের সুর বিকৃতির প্রসঙ্গটি। ক্ষোভ প্রকাশ করে শাহীন সামাদ বলেন, ‘তাঁর মতো একজন বিখ্যাত সংগীত পরিচালক কীভাবে নজরুলের “কারার ঐ লৌহ কপাট” গানটি বিকৃত করে “পিপ্পা” নামের একটি হিন্দি ছবিতে ব্যবহার করলেন? আমরা দীর্ঘকাল ধরে নজরুলের গানের সাধনা করছি। অথচ বর্তমানে অনেকেই নজরুলসংগীতের সুরের বিকৃতি ঘটিয়ে নিজের মতো গাইছেন। এটা অনেক বড় অপরাধ!’

এরপর আরো বেশকিছু গান শোনান তিনি। মুগ্ধ হন উপস্থিত শ্রোতা দর্শকরাও।

বিষয়:একুশে পদক কাজী নজরুল ছায়ানট নজরুল সংগীত শাহীন সামাদ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…