চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদির চোটে কপাল খুলল হাসনাইনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের জার্সিতে ১৮টি টি-টুয়েন্টি খেলে ফেলেছেন মোহাম্মদ হাসনাইন। ছোট ক্যারিয়ারে ইতিমধ্যে অনেক চরাই-উতরাই দেখে ফেলেছেন ২০১৯ সালে অভিষিক্ত ডানহাতি এই পেসার। গতি ও লাইন লেন্থে প্রতিপক্ষকে পরাস্ত করতে পটু ২২বর্ষী তরুণকে যেতে হয়েছে বোলিং অ্যাকশনের পরীক্ষার মাঝ দিয়েও।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াডের বিবেচনায়ও ছিলেন না এই পেসার। চলতি বছরের ফেব্রুয়ারিতে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে যাওয়া হাসনাইনের কপাল খুলল এবার। শাহিন শাহ আফ্রিদি চোটে পড়ায় তার উপর আস্থা রাখছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে চোটে পড়া শাহিন আফ্রিদির সেরে উঠতে আরও ৪-৬ সপ্তাহ লাগবে। অর্থাৎ এই সময়ে বাবর আজম তার দলে বোলিং লাইন আপের সেরা অস্ত্র শাহিনকে পাবে না। বামহাতি তারকা পেসারের ঘাটতি মেটাতে বোর্ড তাই ঝুঁকেছে তরুণ পেসার হাসনাইনে।

পাকিস্তানের হয়ে ১৮টি ছোট ফরম্যাটের ক্রিকেট খেলা হাসনাইন ইতিমধ্যে নিজের জাত চিনিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা সহ সাতের বেশি ইকোনমিতে বল করা এই পেসার শিকার করেছেন ১৭ উইকেট। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপুটে পারফরম্যান্সে আবারও সুযোগ পেলেন পাকিস্তান দলে।

নেদার‌ল্যান্ডের সফরের ওয়ানডে সিরিজ শেষে সেখান থেকেই এশিয়া কাপের ভেন্যু আমিরাতে যাবে পাকিস্তান দল। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবর-রিজওয়ানদের এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। ঘোষিত স্কোয়াডে না থাকলেও সফরে দলের সঙ্গেই থাকবেন শাহিন আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিদিএশিয়া কাপ ২০২২পাকিস্তানশাহিনহাসনাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT