চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুর আফ্রিদির মুখোমুখি হতে চান না জামাই আফ্রিদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার আফ্রিদি ও তার জামাই একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের ১১তম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকায় এসেছেন শাহীন আফ্রিদি। তার শ্বশুর শহিদ আফ্রিদিও থাকছেন এবারের বিপিএলে। তবে খেলোয়াড় হিসেবে নয়, সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি চিটাগং কিংসের মেন্টরের হিসেবে থাকছেন। দুজন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে হলেও অবশ্য মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে হচ্ছে না। জামাই শাহিন আফ্রিদিও অবশ্য মাঠে শ্বশুর আফ্রিদির মুখোমুখি হতে চান না।

শুক্রবার রাতে ঢাকায় এসেছেন শাহিন। শনিবার যোগ দিয়েছেন বরিশালের অনুশীলনে। মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন শেষে কথা বলেছেন গণমাধ্যমে। আফ্রিদি খেলছেন না সে কারণে নিজেকে ভাগ্যবান মনে করছেন শাহীন। তার মতে, বাংলাদেশের তরুণরা এখনও শহিদ আফ্রিদির ক্যারিয়ার থেকে শিক্ষা নেন।

‘খুব ভালো ব্যাপার এটি। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলছেন না। সত্যি বলতে আমরা দুজনই মাঠে মুখোমুখি হওয়াটা পছন্দ করি না। উনি আমার একজন মেন্টর। আমরা পরশু একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি। আশাকরি বাংলাদেশের তরুণরা তার ক্যারিয়ার থেকে শিখবে।’

ফরচুন বরিশালে খেলবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, বিদেশিদের মধ্যে আছেন ফাহিম আশরাফ, কাইল মেয়ার্সরা। সতীর্থ হিসেবে তাদের পাওয়াটা দারুণ ব্যাপার বলে মনে করেন শাহিন।

‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। আমি জানি, স্থানীয় ক্রিকেটাররা সবসময় ভালো। উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকে। আশা করি, আমি অনেক শিখতে পারব। পাকিস্তানের হয়ে ভবিষ্যতে যখন বাংলাদেশে আসব, আশা করি তখন উইকেট জানা থাকবে এবং আমি ভালো খেলতে পারব। ’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমপাকিস্তানফরচুন বরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টসশাহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT