ক্রিকেট

পুত্র সন্তানের বাবা হলেন শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি ক্রিকেট মাঠে, দর্শকদের সামনে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহিন আফ্রিদি ক্রিকেটার মাঠে, দর্শকদের সামনে ব্যাটিং প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে এসে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। হাসান মাহমুদকে আউট করে দোলনার অঙ্গভঙ্গিতে উদযাপন করেন পাকিস্তান পেসার। মূলত নিজের সন্তানের আগমনকে স্বাগত জানাতেই এমন উদযাপন তারকা ক্রিকেটার।

পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও তার স্ত্রী আনশা আফ্রিদি দম্পতি। নিজেদের প্রথম সন্তানের নাম রেখেছেন আলী ইয়ার শাহিন আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান জন্মের বিষয়টি জানিয়েছে তাদের পরিবার।

রোববার প্রথম টেস্ট শেষেই পরিবারের সাথে যুক্ত হতে রাওয়ালপিন্ডি থেকে করাচিতে যাবেন শাহিন। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর খবর, ৩০ আগস্ট একই মাঠে গড়াতে চলা দ্বিতীয় টেস্টে খেলবেন না তিনি।

২০২১ সালে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদির বড় মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বাগদান হয় শাহিনের। ২০২৩ সালে ৩ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে।

বিষয়:বাংলাদেশ-পাকিস্তান টেস্ট রাওয়ালপিন্ডি শাহিন আফ্রিদি সন্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…