চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না’

পডকাস্টে চিত্রনায়িকা পরীমনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
প্রেস কনফারেন্সে নারী বক্তা হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ১৬ মিলিয়ন অনুসারী যার, সেই চিত্রনায়িকা পরীমনি এবার আসছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ১০ম পর্বে!

এই পর্বে প্রায় ১০০ মিনিট পরীমনি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো বলেননি। আগের থেকে অনেক বেশি পরিণত পরীমনি পডকাস্টে বলেছেন, ‘এখন আমি অনেক ভেবে চিন্তে কাজ করি। যেটা আগে করতাম না’।

আর পরীমনির এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পরীমনি বলেন, “এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।”

আধুনিক পোশাক পরিহিত নারী হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ পরীমনি মজা করে পডকাস্টে বলেন, “আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে। তবে আরো ৯৮ টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখ-ভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মত মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।”

চিত্রনায়িকা পরীমনি বলেন, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমত পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি তিনি।

বহুমুখী প্রতিভার পরীমনি বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না করেছিলেন, অন্যান্য রান্নারও তদারকি করেছিলেন।

Reneta

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে বিশেষ এই পর্বটি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরআরকেনায়িকাপডকাস্টপরীমনিমালিড বিনোদনসন্তানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT