ক্রিকেট

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন আফ্রিদি

নতুন মুখ হুরাইরা ও জামাল

আফ্রিদি পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন, মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদি টেস্ট দলে ফিরে উল্লাসে মেতে উঠেছেন, মাঠে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে পাকিস্তান। প্রায় এক বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন ব্যাটার মোহাম্মাদ হুরাইরা ও অলরাউন্ডার আমের জামাল।

গত বছরের জুলাইয়ে লঙ্কানদের বিপক্ষেই সবশেষ টেস্ট খেলেছিলেন শাহিন আফ্রিদি। হাঁটুতে গুরুতর চোটের পর টি-টুয়েন্টি বিশ্বকাপে মাঠে ফেরেন। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে আবারো হাঁটুর চোটে পড়েন। ফিটনেস ফিরে পাওয়ায় নির্বাচকরা তাকে বিবেচনায় নিয়েছেন।

কায়দে আজম ট্রফিতে ভালো করার সুবাদে স্কোয়াডে জায়গা পেয়েছেন ২১ বর্ষী হুরায়রা। ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৬৮.২৪ গড়ে করেছেন ২,২৫২ রান। শোয়েব মালিকের সৎ ভাইয়ের ছেলে হুরায়রা ১৯ বছর বয়সে দীর্ঘ পরিসরের ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন। ১৭ বছর ৩১০ দিন বয়সে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন জাভেদ মিয়াদাদ। রেকর্ডটি এখনো অক্ষত আছে।

টেস্টে প্রথম ডাক পাওয়া আমের জামালের ইংল্যান্ডের বিপক্ষে গত বছর টি-টুয়েন্টি অভিষেক হয়েছিল। লো স্কোরিং সেই ম্যাচের শেষ ওভারে জয়ে রেখেছিলেন অবদান। কায়েদে আজম ট্রফির ২০২২-২৩ মৌসুমে জামাল ফাস্ট বোলারদের সবচেয়ে বেশি উইকেট শিকারি ছিলেন। ২৯.৭১ গড়ে পান ৩১ উইকেট।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হওয়া টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহনাওয়াজ ধানি, জাহিদ মাহমুদ ও কামরান গুলাম।

বিষয়:পাকিস্তান শাহিন আফ্রিদি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট স্কোয়াড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…