অপরাধ

৯৬ মামলায় জামিনে মুক্তি পেলেন সাহেদ

সাহেদ জামিনে মুক্তি পেয়ে ছবি তোলার সময় হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহেদ জামিনে মুক্তি পাওয়ার পর তার ছবি তোলা হয়েছে, তিনি হাসছেন ও শান্ত থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ দুর্নীতি ও রোনা সার্টিফিকেট জালিয়াতি মামলাসহ ৯৬ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের একটি মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত। চলতি বছর ১১ জানুয়ারি রায়ের বিরুদ্ধে আপিল করলে খালাস পান তিনি। তবে আরও মামলা থাকায় জেল থেকে বের হতে পারেননি সাহেদ। অবশেষে বুধবার জামিনের এই আদেশ কেন্দ্রীয় কারাগারে আসে।

২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয় সাহেদকে। এর আগে, রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্টসহ নানা অনিয়ম ধরা পড়ার কথা জানানো হয়।

বিষয়:জামিনে মুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…