বিনোদন

বাংলাদেশে ‘ডানকি’ উন্মাদনা দেখে কী বললেন শাহরুখ?

ফ্যানদের উন্মাদনা শাহরুখের নজরে আসাকে ‘অ্যাচিভমেন্ট’ হিসেবে দেখছে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ এর সদস্যরা

শাহরুখের ডানকি উন্মাদনা নিয়ে বাংলাদেশে ভক্তদের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে শাহরুখের ডানকি উন্মাদনা উপলক্ষে ভক্তদের সমাবেশ ও ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের সঙ্গে একযোগে বাংলাদেশে চলছে শাহরুখ খানের ‘ডানকি’। মুক্তির পর দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মোটামুটি দর্শক টানছে রাজকুমার হিরানী পরিচালিত এ ছবিটি। শুরু থেকে ‘ডানকি’ নিয়ে বাংলাদেশের শাহরুখ ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা দেখা গেছে। মুক্তির পর সেই একইচিত্র দেখা গেল।

দুদিন আগে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিউনিটি ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রামে মিলিত হয়ে শো’র আয়োজন করে। জানায়, উৎসবমুখর পরিবেশের আয়োজন করে ‘ডানকি’ দেখেছেন। বিভাগগুলোর শো-তে দুই থেকে আড়াই’শ শাহরুখ ভক্ত উপস্থিত ছিল।

সেই উন্মাদনার কিছু ছবি ও ভিডিও ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’র এক্স আইডি (সাবেক টুইটার)-এ পোস্ট করা হয়। বাংলাদেশি ভক্তদের একগুচ্ছ ছবিতে পোস্টে লেখা ছিল, বাংলাদেশের চট্টগ্রামের শাহরুখ খানের ভক্তরা পুরো শো বুকিং করে ব্লকবাস্টার ‘ডানকি’ দেখে সেলিব্রেশন করেছে। শাহরুখের প্রতি তাদের অটুটু ভালোবাসায় বরাবর সমুজ্জ্বল। শাহরুখের প্রতি সবসময় এই অনুরাগীদের হৃদয় নিঙড়ানো ভালোবাসার বার্তা থাকে।

সেই পোস্টটি বলিউড বাদশা শাহরুখ খানের নজরে এসেছে। মঙ্গলবার দুপুরে তিনি তার এক্স আইডি থেকে শেয়ার করে বাংলাদেশি ভক্তদের বলেছেন, ”ধন্যবাদ আমার বন্ধুরা। তোমাদের এই ছবিগুলোতে ভালোবাসা বিরাজমান। তোমাদের জন্য ভালোবাসা পাঠালাম। লাভ ইউ।”

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’র টিম লিডার ফাহিম আজিজ বলেন, এর আগে জওয়ান নিয়েও শাহরুখ তার আইডি থেকে পোস্ট শেয়ার করেছিলেন। বাংলাদেশে তার ছবি আসায় এদেশের ফ্যানদের উন্মাদনা তিনি এখন বেশি অনুভব করতে পারছেন। ফ্যান হিসেবে তার নজরে আসা এটা আমাদের অ্যাচিভমেন্ট। কারণ আমরা যাই করি তাকে ভালোবেসে করি। তিনি ধন্যবাদ জানানোয় আপামর বাংলাদেশের শাহরুখ ভক্তরা খুশি হয়।

বিষয়:ডানকি বলিউড রাজকুমার শাহরুখ খান শাহরুখ ভক্ত সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…