চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর হত্যাকাণ্ড: যে বার্তা দিলেন শাহরুখ-সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

কাশ্মীর উপত্যকা রক্তে রঞ্জিত হওয়ার কয়েক ঘণ্টা পর এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বলিউড বাদশা শাহরুখ খান এবং ভাইজান খ্যাত তারকা সালমান খান। ২৬ জন নিরীহ নাগরিককে গুলি করে হত্যার বিষয়টি অন্য সবার মতো তারও মেনে নিতে পারছেন না।

শাহরুখ খান এক্স (পূর্বের টুইটার)-এ একটি বার্তা শেয়ার করেন। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়ে — তিনি ভারতবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শাহরুখ লেখেন, “এই বিশ্বাসঘাতকতা এবং অমানবিক সহিংসতার ঘটনায় শোক এবং রাগ প্রকাশের জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। এমন সময়ে আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন— তাদের প্রতি গভীর সমবেদনা জানাতে পারি। আশা করি আমরা, একটি জাতি হিসেবে, ঐক্যবদ্ধ ও দৃঢ় থেকে এই ঘৃণ্য অপরাধের বিচার নিশ্চিত করতে পারি।”

সালমান খানও এক্স-এ (প্রাক্তন টুইটার) তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, “কাশ্মীর — পৃথিবীর স্বর্গ, এখন নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, তাঁদের পরিবারের জন্য আমার হৃদয় ব্যথিত। এক জন নিরীহকে হত্যা করা মানেই পুরো সৃষ্টি (কায়নাত) ধ্বংস করার সমান।”

প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রামে একটি শক্তিশালী বার্তা দিয়ে সন্ত্রাসী হামলার নিন্দা করেন। তিনি লেখেন, “পাহালগাঁওয়ে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। মানুষ সেখানে বেড়াতে গিয়েছিল, হানিমুনে গিয়েছিল, পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিল। শুধু কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছিল। এটা এমন এক ট্র্যাজেডি যা আমরা উপেক্ষা করতে পারি না।”

“অনেক নিরীহ জীবন এমন এক ঝড়ে পড়ে গিয়েছিল যা তারা কখনোই ডেকে আনেনি। পরিবার ও প্রিয়জনদের সামনেই লক্ষ্যবস্তু করা হয়েছে। “আমি অত্যন্ত মর্মাহত”—যোগ করেন প্রিয়াঙ্কা।

Reneta

অজয় দেবগন, অক্ষয় কুমার, আল্লু অর্জুন, রাম চরণ, কারিনা কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক তারকা ক্ষোভ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার দাবি করেন।

মঙ্গলবার বিকেল ৩টা নাগাদ জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাহালগামের কাছে বৈসারণ নামে একটি উপত্যকায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে ২৬ জন নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরলিড বিনোদনশাহরুখ খানসালমান খানসিনেমাহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

লেবাননে যুদ্ধে নিহতের প্রায় ১ মাস পর দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

মে ৮, ২০২৬

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে সহযোগিতার আহ্বান

মে ৮, ২০২৬

চারুলতা থেকে চোখের বালি— পর্দায় অমলিন রবীন্দ্রনাথ

মে ৮, ২০২৬

‘অ্যানিমেল’র পর ভিন্ন অবতারে ববি দেওল!

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে জানবেন, আপনি কখন অজ্ঞান হবেন

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT