বিনোদন

শাহরুখের ন্যাড়া লুকের পুতুল তৈরি করলেন ভক্ত!

ব্ল্যাক ও লাল রঙের পোশাক পরা এক ব্যক্তির ছবি, মাথা খালি, সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির ছবি, তিনি মাথা খালি, সানগ্লাস পরেছেন এবং লাল ও কালো রঙের পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরুখের ‘জওয়ান’ লুক দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন ভক্তরা। ট্রেলার আসার পর সাড়া ফেলেছে শাহরুখের ন্যাড়া লুক। সেই লুক দেখে এক ভক্ত এতটাই প্রভাবিত হয়েছেন যে তৈরি করে ফেললেন শাহরুখ খানের পুতুল!

পেইজ উইলসন নামের শাহরুখের সেই নারী ভক্ত পুতুলের ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। প্লাস্টিকের তৈরি সেই পুতুলটিকে পোশাক পরানো হয়েছে শাহরুখের সঙ্গে মিল রেখেই। পুতুলটিরও মাথা ন্যাড়া, চোখে সানগ্লাস, কাচা-পাকা দাঁড়ি। শাহরুখের সেই দৃশ্যের মতোই মেট্রোর ভিতরে দাঁড়িয়ে আছে পুতুলটি।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে পেইজ উইলসন লিখেছেন, ‘প্রিয়, সবচেয়ে মেধাবী শাহরুখ। আশা করছি, আমার এই এসআরকে পুতুল দিয়ে আপনার জওয়ান ট্রেলারকে সম্মান জানানোতে খুব বেশি তাড়াহুড়ো হয়নি। এতগুলো লুক ট্রেলারে যে বার বারে দেখেও ক্লান্তি আসবে না। জওয়ানের পুরো গল্প না জানা পর্যন্ত কৌতূহল থেকেই যাবে। করবো, লড়বো, জিতবো।’

পুতুলের ছবি দেখে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অবাক হয়েছেন, প্রশংসাও করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘এত দ্রুত কী করে করলেন!’ আরেকজন লিখেছেন, ‘অনেক জলদি এবং খুব সুন্দর।’

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি, প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


সূত্র: এনডিটিভি

বিষয়:জওয়ান শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…