চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে স্বপ্নের রাজপ্রাসাদ মান্নাত ছাড়ছেন শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় সমুদ্রমুখী বাড়ি মান্নাতে থাকেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও তার পরিবার। সেই বাড়ি ছেড়েই এবার একটি অ্যাপার্টমেন্টে উঠবেন তারা!

জানা গেছে, চলতি বছরের শেষ দিকে তারা এই বাংলো ছেড়ে একটি অ্যাপার্টমেন্ট থাকতে যাবেন! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু কি কারণে স্বপ্নের রাজপ্রাসাদ ছেড়ে আপার্টমেন্টে উঠবেন শাহরুখ ও তার পরিবার?

জানা গেছে, শাহরুখের বাংলোটিতে ‘মান্নাত’এ বেশ কিছু সংস্কারের কাজ হবে, আর তাই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে। একটি সূত্র মারফত জানা গেছে, মান্নাত বেশ কিছুটা বড় করা হবে, আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে শাহরুখের বাংলোতে। তার জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিতে হয়েছিল। ইতিমধ্যেই কিছুটা কাজ শুরুও হয়ে গেছে। কিন্তু এরপর আরও ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সকলকে নিয়ে বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই তারা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন।

শাহরুখ খান স্ত্রী গৌরী এবং সন্তানরা অর্থাৎ আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, শাহরুখ প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। যার জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা করে ভাড়া দিতে হবে খান পরিবারকে।

অ্যাপার্টমেন্টের চার তলায় কেবল খান পরিবারই থাকবে না, তাদের নিরাপত্তাকর্মী এবং পরিচারকরাও থাকবে। এমনকী কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ। সূত্রের কথায়, ‘এটা ঠিক যে ওই ফ্ল্যাটটি (মান্নাতের) মতো অতটা বড় নয়, তবে সেখানে নিরাপত্তাকর্মী এবং অন্যান্য কর্মীদের থাকার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খান পরিবারমান্নাতশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT