বিনোদন

বিজয় সেতুপতির সঙ্গে শাহরুখের লড়াই!

শাহরুখ খান ও বিজয় সেতুপুরীর ছবি, দুই তারকার লড়াই ও প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও বিজয় সেতুপুরীর ছবি, দুই তারকার লড়াই ও প্রতিদ্বন্দ্বিতা ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে লড়াই করবেন শাহরুখ খান। তবে বাস্তবে নয়, ‘জওয়ান’ সিনেমায় লড়তে দেখা যাবে এই দুই তারকাকে।

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বিজয় সেতুপতিকে। এই চরিত্রে প্রথমে রানা দাগুবাতিকে নেয়ার ইচ্ছা ছিল নির্মাতার। তবে তার শিডিউল না থাকায় বিজয় সেতুপতিকে নিয়েছেন। এই বিষয়ে ঘোষণা দেবেন নির্মাতা।

শিগগির মুম্বাইতে শুরু হবে ‘জওয়ান’ ছবির শুটিং। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা।

‘জওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালের জুন মাসে। ছবিটি তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

রুপালি পর্দায় একদিকে বলিউডের শাহরুখ খান আর অন্যদিকে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। এই ছবি নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোনও থাকবেন অতিথি চরিত্রে।

সূত্র: ইটাইমস

বিষয়:তামিল তেলেগু বিজয় সেতুপতি মালয়ালাম শাহরুখ খান হিন্দি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…