বিনোদন

বিশ্বব্যাপী ‘জওয়ান’ এর অগ্রিম টিকিট বিক্রি নিয়ে উন্মাদনা

অভিনেতা জনি ডেপের চরিত্রের দৃশ্য, পটভূমিতে বিস্ফোরণ ও অগ্নিকুণ্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনি ডেপের চরিত্রের একটি দৃশ্য, যেখানে তিনি অস্ত্র হাতে ধূসর পোষাক পরিহিত, পটভূমিতে বিস্ফোরণ ও অগ্নিকুণ্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

আর মাত্র ২১ দিন বাকি! তারপরই সারা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা ‘জওয়ান’। তাইতো বিশ্বজুড়ে শাহরুখ ভক্তদের এই ছবি নিয়ে কাজ করছে এখন ব্যাপক উন্মাদনা।

এরআগে আমেরিকা, জার্মানি এবং নেদারল্যান্ডে শুরু হয়েছে ‘জওয়ান’র অগ্রিম টিকিট বুকিং। যেখানে বেশ ভাল দামেই বিক্রি হচ্ছে টিকিট! আর এবার সংযুক্ত আরব আমিরাতে অগ্রিম টিকিট বুকিং শুরু হলো ‘জওয়ান’র। খুব শিগগির ভারতেও ছবিটির অগ্রিম বুকিং শুরু হবে বলে জানা গেছে।

এদিকে সদ্যই জানা গেছে থ্রিডি ভার্সনে মুক্তি পাচ্ছে না অ্যাটলি পরিচালিত এই ছবিটি। তবে শাহরুখ নিজেই জানিয়েছেন, টুডির পাশাপাশি আইম্যাক্স ও ফোর ডিএক্স স্ক্রিনে ছবি দেখার সুযোগ পাবেন দর্শক।

এর আগেও বহুবার শাহরুখের ছবি নিয়ে বিদেশে উন্মাদনা দেখা গিয়েছে। বিশ্বব্যাপী দারুণ সাফল্যও পেয়েছে কিং খানের আগের ছবি ‘পাঠান’। এবার বিশ্বজুড়ে ঝড় তোলার জন্য প্রস্তুত ‘জওয়ান’।

অগ্রিম টিকিট বুকিংয়ের চিত্রতেই সব স্পষ্ট হয়েছে। শোনা যাচ্ছে, নেদারল্যান্ডের বেশ কিছু সিনেমাহলে শাহরুখ ভক্তরা ছবি প্রদর্শনের আগে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে চলেছেন। যা নাকি আরও বড় আকর্ষণ হতে চলেছে।

শাহরুখ ছাড়াও ‘জওয়ান’ এ আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি, প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিষয়:অগ্রিম বুকিং অ্যাটলি জওয়ান বলিউড বিজয় সেতুপতি য়নতারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…