চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার উচ্চতা খুবই কম,’ কেন বললেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খান উচ্চতা নিয়ে হাস্যকর মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৪ মাতাতে বুধবার দুবাই গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে এক সেশন রসিকতায় মাতিয়েছেন অভিনেতা।

অভিনেতা নিজের জনপ্রিয়তার শীর্ষে যাওয়ার গল্প বলতে গিয়ে একপর্যায়ে বলেন, তিনি জেমস বন্ড চরিত্রটি পেলে খুশি হবেন, কিন্তু উচ্চতার কারণে চরিত্রটিতে অভিনয় করতে পারবেন না তিনি।

দ্য মেকিং অব অ্যা স্টার: কনভারসেশন উইথ শাহরুখ খান-এ শাহরুখের নাম জিজ্ঞেস করার পর অভিনেতা বলেন, ‘আমি জেমস বন্ড।’ এরপর তাকে জিজ্ঞেস করা হয় বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তিনি করবেন কিনা। অভিনেতা বলে, ‘করতে তো চাই, কিন্তু আমার মনে হয় আমার উচ্চতা খুবই কম…তবে আমি বন্ড ছবির খল চরিত্রে অভিনয় করতে পারবো।’

হলিউডে কেন অভিনয় করেননি শাহরুখ? জিজ্ঞেস করা হলে অভিনেতা বলেন, ‘আমেরিকান এবং ইংলিশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মানুষকেই চিনি। কিন্তু আমাকে ভালো কোনো কাজের প্রস্তাব দেননি কেউ কখনো। আমার কাছে হালকা মনে হয়েছে চরিত্রগুলো। স্লামডগ মিলিয়নিয়ার ছবির প্রস্তাব পেয়েছিলাম, গেম শো-এর হোস্টের চরিত্র খুবই ছোট মনে হয়েছে।’

শাহরুখকে সর্বশেষ দেখা গেছে ‘ডানকি’-তে। এর আগে অভিনেতার ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিস কাঁপিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT