চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন পোস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন অনুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধরমজির কাছে তিনি ছিলেন পুত্রসম। তাই ধর্মেন্দ্রর মৃত্যু পিতা হারানোর সমান শাহরুখের কাছে। সোমবার (২৪ নভেম্বর) মুম্বাইয়ে পাওয়ান হ্যান্স শ্মশানে পুত্র আরিয়ানকে সঙ্গে নিয়েই প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন শাহরুখ খান।

পরে নিজের সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্রকে নিয়ে তুলে ধরেন মনের কথা। শাহরুখ লিখেছেন, ‘শান্তিতে থাকুন ধরমজি। আপনি আমার বাবার মতো ছিলেন। আপনি আমাকে যে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।”

পরে তিনি আরো লিখেন,“এই প্রয়াণ শুধু আপনার পরিবারের ক্ষতি নয়, বিশ্বজুড়ে সিনেমা এবং চলচ্চিত্র প্রেমীদের জন্যও অপূরণীয় ক্ষতি। আপনি অমর। আপনার আত্মা বিপুল চলচ্চিত্রের সম্ভার এবং পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে।”

তবে কেবল শাহরুখ নন, ফারহান আখতারও এদিন অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করে পোস্ট করেন। তিনি লেখেন, “সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা তৈরি করেন এবং যারা দেখেন সকলের জন্য ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে আপনার উষ্ণতা, আপনার দয়া, আপনার উদারতা, আপনার আকর্ষণ, আপনার তীব্রতা এবং আপনার বুদ্ধিমত্তা, পর্দার ভেতরে এবং বাইরে অনুভব করতে পেরেছি। দেওল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

বলিউড ‘হি-ম্যান’-এর শেষকৃত্য খুব ব্যক্তিগতভাবে পালন করেছেন পরিবার। তাই হাতেগোনা কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, সঞ্জয় দত্ত-এর মতো তারকাদের দেখা গিয়েছিল শেষকৃত্যে অংশ নিতে। কঠোর নিরাপত্তায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। তাই গোটা অনুষ্ঠানটিই পুরোপুরি গোপন রাখা হয়েছিল।

পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া ধর্মেন্দ্র ছিলেন এক জীবন্ত কিংবদন্তী। পদ্মভূষণ সম্মানে ভূষিত এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি।

Reneta

অ্যাকশন থেকে কমেডি সব চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। তার মৃত্যুতে বলিউড হারাল তার অন্যতম শক্তিশালী অভিভাবককে।-হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানধর্মেন্দ্রশাহরুখ খানসঞ্জয় দত্তসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT