বিনোদন

ভক্তদের উদ্দেশে শাহরুখের ভালোবাসার বার্তা

শাহরুখ খান সমুদ্রের পেছনে sunglasses পরে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান সমুদ্রের পেছনে sunglasses পরে স্টাইলিশভাবে দেখছেন, ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে শাহরুখের ‘পাঠান’। ‘বাহুবলী ২’র রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছে ছবিটি।

ছবির সাফল্যে দারুণ খুশি শাহরুখ। তাই ভক্তদের ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা।

সামাজিক মাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘এটা ব্যবসার বিষয় নয়, একান্তই ব্যক্তিগত। মানুষের মুখে হাসি ফোটানো, তাদের আনন্দ দেয়াই আমাদের কাজ। কিন্তু ব্যক্তিগত চেষ্টা না থাকলে এটা কখনই সফল হয় না। ধন্যবাদ সবাইকে যারা পাঠানকে ভালোবাসা দিয়েছেন এবং যারা সিনেমায় কাজ করেছেন। আপনারা প্রমাণ করেছেন যে পরিশ্রমের সাফল্য এবং ভরসা এখনও বেঁচে আছে।’

মুক্তির ৪৩ দিন পর বিশ্ব বক্স অফিসে ১০৩৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ‘পাঠান’। ছবিটিকে ঘিরে দর্শক উন্মাদনা এখনও কমেনি একটুও।

৪ বছর পর বড় পর্দায় ফিরে বলিউডের হারানো গৌরব ফিরিয়েছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

সূত্র: এনডিটিভি

বিষয়:পাঠান শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…