বিনোদন

যে ছবি করে দেউলিয়া হতে বসেছিলেন শাহরুখ!

শাহরুখ খান sunglasses পরা, হাসি মুখে, ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ক্যামেরার সামনে হাসি মুখে, sunglasses পরা, ক্যাপশনে তিনি দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হিন্দি ছবিতে গত তিন দশক ধরে দাপটের সাথে রাজত্ব করছেন শাহরুখ খান। ত্রিশ বছর আগে শূন্য পকেটে দিল্লি থেকে মুম্বাইয়ে পা রাখা তরুণ আজ সাফল্যের শিখরে। যশ, খ্যাতির পাশাপাশি অর্থ, সম্পদের কোন কমতি নেই এই সুপারস্টারের।

তবে বিশ্বজোড়া খ্যাতি অর্জনের পরেও এক সময়ে নাকি পকেটে কানাকড়িও ছিল না এই তারকার। প্রায় পথে বসতে চলেছিলেন অভিনেতা। যে কথা অনেকেরই অজানা।

মুম্বাই সংবাদমাধ্যমের খবর, ‘রা-ওয়ান’ ছবিতে প্রায় কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শাহরুখ। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। বিপুল বিনিয়োগের পরে ছবিটির এমন চূড়ান্ত ব্যর্থতায় এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকে যায় কিং খানের। প্রায় দেউলিয়া হয়ে যেতে বসেছিলেন তিনি।

কিন্তু চরম কঠিন সময়ের পরেও বিস্তর কাঠখড় পুড়িয়ে হারানো জায়গা ফেরত পান অভিনেতা। পায়ের তলায় ফেরে শক্ত জমি।

আপাতত শাহরুখ ব্যস্ত তার পরবর্তী ছবি ‘ডাংকি’র শ্যুটিংয়ে। এ ছাড়াও ২০২৩-এ মুক্তি পাবে তার অভিনীত ‘পাঠান’এবং ‘জওয়ান’ ছবি দুটি।

বিষয়:কোটি টাকা দেউলিয়া বলিউড মুম্বাই রা ওয়ান শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…