বিনোদন

হাসপাতালে শাহরুখ, কী হয়েছে বাদশার?

শাহরুখ খান হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান হাসপাতালে ভর্তি, তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবার ও অনুরাগীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অসুস্থ হয়ে মঙ্গলবার হাসপাতালে যেতে হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকে। আহমেদাবাদের একটি হাসপাতালে চলে প্রাথমিক চিকিৎসা। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, অতি গরমে হিটস্ট্রোক হয়েছে এই তারকার!

কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে মঙ্গলবার আহমেদাবাদে যান শাহরুখ। সারাদিন মাঠেই ছিলেন তিনি। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্‌যাপন করতেও দেখা যায় তাকে। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।

পরে দ্রুত সেখানকার স্থানীয় কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তিনি। এমন খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শাহরুখ ভক্তদের!

বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরম ছিলো মঙ্গলবার। গরমের কারণেই বাদশা অসুস্থ হন। চিকিৎসকরা বলছেন, পানি শূন্যতার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন এই বলিউড বাদশা।

যদিও এ বিষয়ে শাহরুখ বা কেকেআর টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

বিষয়:কেকেআর বলিউড বাদশা শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…