বিনোদন

শাহরুখ-নয়নতারার রোমান্টিক গানের টিজার প্রকাশ্যে

দুটি ছবি যেখানে এক নারী ও এক পুরুষ রোমান্টিক মুহূর্তে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবিতে একজন নারী সানগ্লাস পরে হাসছেন, দ্বিতীয় ছবিতে নারী ও পুরুষ রোমান্টিকভাবে নাচছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাল মুক্তি পাবে ‘জওয়ান’ ছবির প্রথম রোমান্টিক গান ‘চালেয়া।’ শাহরুখ-নয়নতারার রসায়ন কেমন হয়েছে তা দেখা যাবে এই গানে। গানটির টিজার প্রকাশ পেয়েছে রবিবার।

‘জওয়ান’ ছবির প্রথম গান ‘জিন্দা বান্দা’ সেভাবে দাগ কাটতে পারেনি ভক্তদের মনে। সেই সময়ে অনেকেরই দাবি ছিল প্রথম গান হিসাবে অরিজিতের গান মুক্তি পাওয়া উচিত ছিল। দেরিতে হলেও মুক্তি পেতে চলেছে অরিজিতের গান। টিজারে অরিজিতের ম্যাজিক্যাল ভয়েজে মন্ত্রমুগ্ধ শ্রোতারা। সেই সাথে শাহরুখ-নয়নতারার রোমান্সের ঝলক দেখে গান মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

‘চালেয়া’ গানে সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। অরিজিতের সঙ্গে গেয়েছেন শিল্পা রাও। এর আগে তিনি কণ্ঠ দিয়েছিলেন ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বেও শাহরুখ জানিয়েছেন ‘জওয়ান’ ছবিতে তার প্রিয় গান ‘চালেয়া’। তার ভাষায় এই গানটি রোমান্টিক, মিষ্টি এবং রুচিশীল।

৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’।

সূত্র: কইমই

বিষয়:জওয়ান নয়নতারা শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…