চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের মান্নাতে ঢুকতে ডেলিভারি বয়ের ছদ্মবেশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৫
বিনোদন
A A
শাহরুখ খান তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, পেছনে দরজা ও জানালা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের বাদশাহ শাহরুখ খান। যার এক ঝলক দেখার জন্য রোজ হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকেন তার বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’এর বাইরে। যদিও সম্প্রতি বান্দ্রার বাড়ি ‘মান্নাত’ ছেড়ে মুম্বাইয়ের পালি হিলের বসবাস শুরু করেছেন অভিনেতা। কেননা মান্নাতের সংস্কার কাজ চলেছে।

তাইতো ফাঁকা বাড়িটি নজরে রেখেছেন প্রহরীরা। তবুও মান্নাত দেখার শখ কে অপূর্ণ রাখে? তাই অভিনব বুদ্ধি খাটিয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলেন এক তরুণ ভক্ত, তাও আবার জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধরে। সেই ঘটনাটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটিয়েছেন শুভম প্রজাপত নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই হইচই ফেলে দিয়েছে। ভিডিওতে শুভমকে দেখা যায়, তিনি মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করছেন। কিন্তু তিনি জানেন, সাধারণ ভক্ত হিসেবে গেটে প্রবেশ করা সম্ভব নয়। তখনই তিনি এক বুদ্ধি বের করেন।

শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা। মাত্র পাঁচ মিনিটের মধ্যে যখন আসল ডেলিভারি বয় আসেন, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।

কিন্তু মান্নাতের কড়া নিরাপত্তা তাকে সহজেই ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান গেটের প্রহরী তাকে পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটে যান, কিন্তু সেখানেও তার আশা পূরণ হয়নি। সেই সঙ্গে প্রহরীর অভিজ্ঞ চোখে এই নাটক ধরা পড়তে বেশি সময় লাগেনি।

যিনি কফি অর্ডার করেছেন তাকে ফোন করতে বলেন। শুভম অজুহাত দেখান, ফোন রিসিভ করা হচ্ছে না। তখনই এক প্রহরীর ঠাট্টা, “শাহরুখ খান যদি ফোন করেন, তাহলে পুরো কফি কোম্পানি নেচে আসবে।” শেষমেশ ধরা পড়ে যান ভুয়ো ডেলিভারি বয়।- বলিউড বাবল

ট্যাগ: বলিউড বাদশাহমান্নাতশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমরাহ শেষে দেশে ফেরা সেই রইস উদ্দিনের বাড়িতে অপু

পরবর্তী

ডাকসুর প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, একটি পদ খালি

পরবর্তী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসুর প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, একটি পদ খালি

নায়করাজের প্রয়াণ দিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT