বিনোদন

সৌদি আরবের সুপারশপে ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ

শাহরুখ খান সৌদি আরবের সুপারশপে ভক্তের ক্যামেরায় ধরা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান সৌদি আরবের সুপারশপে ভক্তের ক্যামেরায় ধরা পড়েছেন, তিনি ক্যাজুয়াল পোশাকে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরুখ খান তার পরবর্তী ছবি ‘ডানকি’র শুটিং নিয়ে ব্যস্ত। অভিনেতা সৌদি আরব গিয়েছেন এই ছবির শুটিং-এর জন্য। সেখানেই ভক্তের ক্যামেরায় বন্দী হয়েছেন তিনি।

বর্তমানে সৌদি আরবের জেদ্দায় ‘ডানকি’র শুটিং চলছে। সেখানে অভিনেতাকে সুপারশপে দেখে এক ভক্ত ছবি তোলেন গোপনে। ছবিগুলো সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। ছবিতে শাহরুখকে দেখা গেছে লেদার জ্যাকেটে। মাথায় টুপিও ছিল।

জানা গেছে সুপারশপটিতে শাহরুখের পুরো শুটিং দল উপস্থিত ছিল। তাই ধারণা করা হচ্ছে শুটিং এর জন্যই সুপারশপে গিয়েছেন অভিনেতা।

রাজ কুমার হিরানীর পরিচালিত ছবি ‘ডানকি’। আসন্ন ছবিটিতে কিং খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে। শাহরুখ খানের রেড চিলির ব্যানারে নির্মিতব্য ‘ডানকি’ মুক্তি পাবে ২০২৩ সালের ২২ ডিসেম্বর।

বিষয়:ডানকি শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…