বিনোদন

সমীরের বিরুদ্ধে জবানবন্দি দেয়ার জন্য ডাকা হতে পারে শাহরুখ-আরিয়ানকে

শাহরুখ খান ও আরিয়ান খান একসঙ্গে ছবি, মিডিয়া আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খান একসঙ্গে ছবি, মিডিয়া ও সংবাদ মাধ্যমে আলোচনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা মামলার জবানবন্দি দিতে ডাকা হতে পারে আরিয়ান ও শাহরুখ খানকে, এমনটাই জানা গেছে।

আরিয়ানকে ফাঁসিয়ে ২৫ কোটি রুপি ঘুষ আদায় করতে সেই কাজ করা হয়েছিল বলে অভিযোগ ওঠার পর সেই সমীরের বিরুদ্ধে শুরু হয় সিবিআইর তদন্ত। এবছরের মে মাসে মে মাসে ঘুষ চাওয়ার অভিযোগে ওয়াংখেড়ে, আশীষ রঞ্জন, বিশ্ব বিজয় সিং ও আর দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সিবিআই।

নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন সমীর। তার ভাষ্য, মামলা চলাকালীন শাহরুখের সঙ্গে তার কোনো আলাপই হয়নি। আত্মপক্ষ সমর্থনে মুম্বাই হাই কোর্টে একটি আবেদনও দাখিল করেন তিনি। সেখানে তিনি দাবী করেছেন, প্রতিশোধ নেয়ার জন্য সিবিআই তাকে হেনস্তা করার চেষ্টা করছে।

২০২১ সালের ৩ অক্টোবরে প্রমোদতরীতে অভিযানের পর এনসিবি দাবি করে, কোকেন, মেফেড্রোন, গাঁজা, এমডিএমএ ট্যাবলেট সহ বাজেয়াপ্ত করেছিল তারা। আরিয়ান খান ছাড়াও আরবাজ খান এবং মুনমুন ধামেচাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই মামলায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে এই অভিযোগের প্রেক্ষিতে কোনো সঠিক তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি সমীর। পরে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল এই মামলায়।

১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হলেও আরিয়ানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। এদিকে সমীর ওয়াংখেড়েকে চেন্নাইয়ের ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি করে দেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলা করেছে সিবিআই।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:আরিয়ান খান শাহরুখ খান সমীর ওয়াংখেড়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…