চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরও ১০০ বছর রাজত্ব করো’- শাহরুখকে বললেন ফারাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী প্রেমের আলিঙ্গনে আবদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড বাদশাহর জন্মদিন মানেই মান্নতের সামনে চির চেনা ভিড়, অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের উচ্ছ্বাস! তাকে দেখার জন্য উন্মাদনা। প্রত্যেক জন্মদিনেই সুপারস্টারের মান্নতের সামনে নজর কাড়ে এ দৃশ্য। কিন্তু এবার জন্মদিনে একটু ব্যতিক্রম হচ্ছে।

এবার শাহরুখ খান নেই মান্নাতে। তার বাড়িতে মেরামত ও নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই শাহরুখ আপাতত থাকছেন মুম্বাইয়ের নতুন একটি অ্যাপার্টমেন্টে। তবে জন্মদিনের আগের রাতেই আলিবাগের ফার্ম হাউজে এক পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ। ঘরোয়া সেই অনুষ্ঠানে অভিনেতার ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। এসেছিলেন ফারাহ খান থেকে শুরু করে রানি মুখার্জি, করণ জোহর, অনন্যা পান্ডেসহ আরও অনেকে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকেই আলিবাগের পার্টিতে এসেছিলেন অতিথিরা। সেখানে থেকেই সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেন ‘ম্যায় হুঁ না’খ্যাত নির্মাতা ফারাহ খান। তার পরনে ছিল গোলাপি রঙের পোশাক। স্থিরচিত্রে দেখা যাচ্ছে, শাহরুখের গালে চুম্বন দিচ্ছেন ফারাহ।ক্যাপশনে এই নির্মাতা লেখেন, ‘শুভ জন্মদিন শাহরুখ… আরও ১০০ বছর রাজত্ব করো।’

এদিকে শাহরুখকে আজ মান্নাতে দেখা যাবে কি-না, তা নিয়ে ভক্তদের মাঝে বেশ কৌতূহল ছিল। সামাজিকমাধ্যম এক্স-এ শাহরুখকে এক অনুরাগী প্রশ্ন করেছিলেন যে, তিনি কি এবার মান্নতে দেখা দেবেন? উত্তরে মজা করে শাহরুখ জানান, ‘হ্যাঁ, অবশ্যই। তবে আমায় এবার শক্ত টুপি পরতে হবে!’

তবে শাহরুখের ৬০তম জন্মদিন উদযাপন শুধু ঘরোয়া পার্টিতেই থেমে নেই। বিশেষ দিনটি ভক্তদের সঙ্গে রাঙিয়ে তুলতে বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন সুপারস্টার। আজ বিকেল ৪টায় নির্ধারিত এ অনুষ্ঠানে অফিসিয়াল ফ্যান ক্লাবগুলোর সদস্য এবং পাসপ্রাপ্ত ভক্তদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন কিং খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবাদশাহমান্নাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT