শাদাব হতাশ, দায় নিচ্ছেন

শাদাব খান পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়, মাঠে দাঁড়িয়ে আছেন, তার মুখে হতাশার ভাব।. Channel i News – চ্যানেল আই নিউজ
সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েও শেষপর্যন্ত পারেনি পাকিস্তান। ভালো করতে না পারার দায় কাঁধে নিচ্ছেন দলটির খেলোয়াড়রা, ব্যক্তিগত পারফরম্যান্সের ঘাটতির হতাশাও সামনে আনছেন। অলরাউন্ডার শাদাব খান যেমন বলছেন, বেশ হতাশ তিনি।
২৫ বর্ষী সহ-অধিনায়ক শাদাব জানিয়েছেন, খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফের সবাই জেতার জন্য মুখিয়ে ছিল। কিন্তু বিশ্বকাপে তা করতে না পেরে হতাশ তারা।
‘নিজেকে নিয়েও হতাশ আমি, আমার প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমার পারফর্ম করা উচিত ছিল। মনে করি আমার পারফরম্যান্সের অভাবে দলের এ অবস্থা। যদি বোলার হিসেবে ভালো পারফর্ম করতে পারতাম, ফলাফল ভিন্ন হতে পারত।’
‘আমরা অনেক ভুল করেছি এবং দুর্বলতা ছিল, যার কারণে বাদ পড়েছি। আমরা তিনটি জায়গায় ব্যর্থ হয়েছি, কিন্তু বোলাররা ঠিকঠাক পারফর্ম করতে পারিনি। মান অনুযায়ী পারফর্ম করতে হবে। ব্যাটিংয়েও, মডার্ন ক্রিকেট অনুযায়ী খেলতে হবে।’
‘আমরা দল হিসেবে ভালো খেলিনি। এর দায় আমাদের নিজেরই।’
বিশ্বকাপে ৯ ম্যাচে ৪ জয় নিয়ে ফিরেছে পাকিস্তান। ১০ দলের আসরে পাঁচে থেকে শেষ করেছে বাবর আজমের দল।






