চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ‘ডিজিটাল সনদপত্র’ দিয়েছে শাবিপ্রবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
শিক্ষা
A A
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ই-সাইন সনদের আওতায় আসছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র শিক্ষার্থীরা। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে ই-সাইন অর্থাৎ ডিজিটাল সনদপত্র প্রদানের এ সিদ্ধান্ত নিয়েছে শাবিপ্রবি কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে দেশের একমাত্র ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ‘রিলিফ ভ্যালিডেশন লিমিটেড সার্টিফায়িং অথোরিটি (আরভিএল সিএ)’ এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল সনদের জন্য অনলাইনে আবেদন, উত্তোলন, ডিজিটাল স্বাক্ষরিত অনন্য পরিচয় বহনকারী সনদ পাবেন। আগামী অক্টোবর মাস থেকে শিক্ষার্থীরা এ সেবা নিতে পারবেন।

চুক্তি স্বাক্ষরকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শাবিপ্রবি উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডঃ কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ ফজলুর রহমান,
শাবিপ্রবি ডিজিটাল সনদপত্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডঃ রেজা সেলিম। আরভিএল সিএ’র পক্ষ থেকে পরিচালক শাফকাত মতিন, চিফ অপারেটিং অফিসার আনড্রেস রিথমুলার প্রমুখ।

Banglabid

এসময় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এই চুক্তির ফলে শিক্ষার্থীদের মাধ্যমে প্রাপ্ত ডিজিটাল সনদপত্র বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী এম্বেসীসহ যেকোনো কর্তৃপক্ষ অবিলম্বে যাচাই করতে সক্ষম হবেন। দেশের প্রথম পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শাবির এই উদ্যোগটি ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ এর রূপকল্পকে নিঃসন্দেহে বেগবান করবে। আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ২০১৭ -২০১৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা এই ই-সাইন সনদের আওতায় আসবে।

অপরদিকে, শাবির সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষাঙ্গন এক ‘নতুন যুগে প্রবেশ’ করেছে বলে মন্তব্য করেছেন আরভিএল সিএর পরিচালক শাফকাত মতিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাবিপ্রবিসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT