বাংলাদেশ

সাংবাদিক শাবান মাহমুদের চুক্তি বাতিল

শাবান মাহমুদের ছবি, বাংলাদেশি সাংবাদিক, চুক্তি বাতিল. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবান মাহমুদের ছবি, বাংলাদেশি সাংবাদিক, চুক্তি বাতিলের প্রসঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাংবাদিক নেতা শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ সংক্রান্ত এক‌টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “শাবান মাহমুদ-এর সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। তার চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করে ২০২২ সালের ২ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিষয়:চুক্তি বাতিল নয়াদিল্লি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…